মতিঝিল দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কাদের
সিদ্দিকী। সোমবার এ কর্মসূচির ১৩ দিন চলছে। দিনরাত ২৪ ঘণ্টা ফুটপাতেই
থাকছেন এবং সেখানেই খাওয়া-দাওয়া ঘুমানোসহ সব কাজ সারছেন তিনি। তবে গত
শুক্রবার তিনি জুমার নামাজে গেলে ওই ফাঁকে মঞ্চ, সামিয়ানা, কাঁথা, বালিশ সব
নিয়ে যায় পুলিশ। নামাজ শেষে এসে দেখেন মঞ্চ নেই। তখন তিনি ফুটপাতে মাদুর
বিছিয়ে অবস্থান নেন। এখন পর্যন্ত সেভাবেই আছেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী জানিয়েছেন, যতদিন বাংলার মানুষের শান্তি তথা
অবরোধ প্রত্যাহার ও আলোচনা না হবে ততদিন মতিঝিলের ফুটপাতেই অবস্থান করবেন
তিনি।
স্বামীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নাসরিন সিদ্দিকী। তিনি সশরীরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্বামীর আহ্বান পৌঁছে দেবেন। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বাংলামেইলকে এ বিষয়টি জানিয়েছেন। এর আগের গত শনিবার দলের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নাসরিন
সিদ্দিকী ঘোষণা দিয়েছিল দেশের মানুষের শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপা, সামিয়ানা আর কাঁথা-বালিশটা না নিলে
কি আপনার চলতো না?’ খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভাবি, অবরোধ প্রত্যাহার করুন,
অবরোধে দেশের মানুষ পুড়ে মরছে, দেশের সব স্কুল-কলেজ বন্ধ হয়ে যাচ্ছে।
আপনারা আলোচনায় বসুন। আপনারা আলোচনায় বসলে মানসম্মান কমে যাবে না। দেশের
মানুষ শান্তিতে থাকবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন