-২৫ অক্টোবরকে ঘিরে প্রধান দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের কারণে
থমথমে পরিস্থিতি রাজধানীসহ সারাদেশে। জনমনে দেখা দিয়েছে আতংক। যেকোন নাশকতা
ঠেকাতে, সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আইন-শৃংখলারক্ষাকারী বাহিনী। এরিমধ্যে
রাজধানী, চট্টগ্রাম, রাজধানী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা
গেছে, ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে চার প্লাটুন।
রাজশাহী ও বগুড়ায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বড়
শহরগুলোতে সভা-সমাবেশ নিষিদ্ধ কোরে চলছে তল্লাশি ও গ্রেফতার অভিযান।
রাজধানীর প্রবেশপথগুলোতে রয়েছে বিশেষ নজরদারি। প্রশাসনের কেন্দ্রবিন্দু
সচিবালয়ের ভেতরেও বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। আওয়ামী
লীগ এবং বিএনপি’র নয়াপল্টনের কার্যালয় ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তায়।
বগুড়ায় ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ ও ১৮
দলীয় জোট একই জায়গায় সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে আজ সন্ধ্যা ছ’টা থেকে
শনিবার সকাল ছ’টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এতে গোটা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বড় শহরগুলোতে সভা-সমাবেশ নিষিদ্ধ কোরে চলছে তল্লাশি ও গ্রেফতার অভিযান। রাজধানীর প্রবেশপথগুলোতে রয়েছে বিশেষ নজরদারি। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরেও বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। আওয়ামী লীগ এবং বিএনপি’র নয়াপল্টনের কার্যালয় ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তায়।
বগুড়ায় ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ ও ১৮ দলীয় জোট একই জায়গায় সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে আজ সন্ধ্যা ছ’টা থেকে শনিবার সকাল ছ’টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এতে গোটা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

